সাটুরিয়া (মানিকগঞ্জ)প্রতিনিধি :
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর, ২০২৬)মানিকগঞ্জের সাটুরিয়া উপকেন্দ্রের আওতাধীন সকল এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়,আগামী কাল শনিবার সকাল ৮:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে উক্ত উপকেন্দ্রের অধীনে থাকা সকল বিদ্যুৎ লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। তবে কাজের পরিধি ও বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে এই নির্ধারিত সময়ের কিছু পরিবর্তন হতে পারে।
সাটুরিয়া জোনাল অফিসের ডিজিএম গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছেন। বিষয়টি সর্বসাধারণকে জানাতে ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ব্যাপকভাবে মাইকিং করা হয়েছে বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে।