সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

সাটুরিয়া থানার কর্মকর্তাদের সাফল্য: মানিকগঞ্জের শ্রেষ্ঠ এসআই মিঠুন কুমার দাস, শ্রেষ্ঠ এএসআই সৈকত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০১ বার

​নিজস্ব প্রতিবেদক,

মানিকগঞ্জ জেলা পুলিশের আগস্ট/২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা ও সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে জেলার ‘শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই)’ নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার এসআই মিঠুন কুমার দাস।
​একই সঙ্গে সাটুরিয়া থানার সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) সৈকত জেলার ‘শ্রেষ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ হিসেবে পুরস্কৃত হয়েছেন। এছাড়া দাপ্তরিক কাজে বিশেষ কৃতিত্ব ও দক্ষতার স্বাক্ষর রাখায় সাটুরিয়া থানার কম্পিউটার অপারেটর কনস্টেবল ইফতিয়ার, নারী কনস্টেবল সোনিয়া এবং নারী কনস্টেবল রুপা আক্তার বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন।

​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কৃতী কর্মকর্তাদের হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।
​অনুষ্ঠানে অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলা রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার এবং সর্বাপরি আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাটুরিয়া থানার এই কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

​পুরস্কার বিতরণকালে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম সংশ্লিষ্ট অফিসারদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে মানিকগঞ্জ জেলাবাসীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

​পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ এসআই মিঠুন কুমার দাস বলেন, “এ স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। সাটুরিয়া থানাকে অপরাধমুক্ত রাখা ও সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করতে আমি সর্বদা সচেষ্ট থাকব।”

​উক্ত পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker