সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

পরিবেশ রক্ষায় সাটুরিয়া পল্লী সঞ্চয় ব্যাংকের সবুজ উদ্যোগ: বৃক্ষরোপণ ও চারা বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৪ বার

​
​সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
​মানিকগঞ্জের সাটুরিয়ায় পল্লী সঞ্চয় ব্যাংক সাটুরিয়া শাখা’র আয়োজনে ‘সবার আগে বাংলাদেশ: নির্বাচনী ইশতেহার ২০২৬’-এর অংশ হিসেবে ‘পল্লী সবুজায়ন কর্মসূচি’ উপলক্ষে বৃক্ষরোপণ ও শতাধিক সুফলভোগীর মাঝে চারা বিতরণ করা হয়েছে।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ব্যাংক প্রাঙ্গণ এলাকায় ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ হোসেনের সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির সভাপতি ডা. মো. জাহেদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি কাঁঠাল গাছের চারা রোপণ করেন।
​এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম নিম গাছ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম বহেড়া গাছ, পল্লী সঞ্চয় ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ওয়ালিদ হোসেন পেয়ারা গাছ এবং শাখা তত্ত্বাবধান ও পরিদর্শন বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বিভাগীয় মনিটরিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন একটি মেহগনি গাছের চারা রোপণ করেন।

​বৃক্ষরোপণ শেষে ব্যাংকের শতাধিক সুফলভোগী সদস্য ও স্থানীয়দের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

​সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পল্লী সঞ্চয় ব্যাংকের এই সবুজ উদ্যোগ স্থানীয় জনগণকে পরিবেশ সচেতন করতে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোপণকৃত প্রতিটি চারার সঠিক পরিচর্যা ও সুরক্ষার অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।এই সময় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker