সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

দৌলতপুরে পুলিশি অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২৯ বার

​মোঃ শাহ আলম,ষ্টাফ রিপোটার :

মানিকগঞ্জের দৌলতপুরে থানা-পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন রাজনৈতিক মামলায় জড়িত ও সন্দেহভাজন হিসেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

​১৯ সেপ্টেম্বর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কে আটক করে দৌলতপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন—

​১. মোঃ আরিফুল ইসলাম (৩৮): তিনি চকমিরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। চকমিরপুর ইউনিয়নের চরবান্ধুল উত্তর পাড়া এলাকার মৃত তোরাব আলীর ছেলে তিনি।

​২. মোঃ সহিদুল ইসলাম उर्फ রশিদ (৫৩): তিনি দৌলতপুর থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। ধামশ্বর ইউনিয়নের খলিসাগ্রাম এলাকার আয়নাল হকের ছেলে তিনি।

​৩. মোঃ রাশেদ মিয়া (৪৬): তিনি দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। ধামশ্বর ইউনিয়নের অন্ধীবাড়ী (ভক্ত হাতকোড়া) এলাকার মৃত মঈনুদ্দিনের ছেলে তিনি।

​পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও আসামিদের সরাসরি সম্পৃক্ততার ভিত্তিতে আজ তাঁদের গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker