নিজস্ব প্রতিবেদ, রূপকথার টিভি।
মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। তিনি মানিকগঞ্জের ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্রগুলোর রূপরেখা তুলে ধরে স্থানীয় পর্যটন শিল্পের বিকাশ ও প্রচার-প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা কর্মকার এবং ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধি রিপন নাগ।
বক্তারা মানিকগঞ্জের পর্যটন খাতের সম্ভাবনা, নিরাপত্তা বিধান ও টেকসই পর্যটন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কাজী নাহিদ ইভা, মানিকগঞ্জের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের জেলা পর্যায়ের প্রধানগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।