সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

দৌলতপুরে সুফলভোগী খামারিদের মাঝে বকনা ও পশুখাদ্য বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার

মোঃ শাহ আলম,ষ্টাফ রিপোটার:
:
মানিকগঞ্জের দৌলতপুরে নদী বিধৌত চরাঞ্চলের খামারিদের জীবনমান উন্নয়ন ও প্রাণীসম্পদ বিকাশের লক্ষ্যে সুফলভোগীদের মাঝে বকনা (বাছুর) ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এমপি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান, প্রকল্প পরিচালক ডাক্তার মোঃ আব্দুর রহিম, অতিরিক্ত সচিব মোঃ ইমাম উদ্দিন কবির, ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান মানিকগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা এসময়ে ২৫ জন প্রান্তিক খামারীদের মাঝে প্রত্যেককে বকনা বাছুর ও ৫০ কেজি করে পশু খাদ্য বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ বাস্তবায়নে উপজেলা পরিষদ হল রুমে এই বকনা ও পশুখাদ্য বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নদী বিধৌত চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও খামারিদের সাবলম্বী করে তুলতে এবং দেশে দুগ্ধ ও মাংসের উৎপাদন বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরবর্তীতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সুফলভোগী খামারিদের হাতে বকনা ও পশুখাদ্য তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker