সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

দৌলতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৭৭ বার

জহির মাহমুদ, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
‘প্রবীণদের কল্যাণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন’—এই আহ্বানের মধ্য দিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, দৌলতপুরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লা থেকে আগত প্রবীণ নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা।
আলোচনা সভা সঞ্চালনা করেন দৌলতপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান সজীব।
সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এসআই মো. লিটন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানিকগঞ্জ জেলা শাখার সদস্য মো. লোকমান হোসেন, আর্থ-সামাজিক উন্নয়নে বিশ্বাসী সংস্থার সাধারণ সম্পাদক জহির মাহমুদ, বন্ধন কল্যাণ সংস্থার সভাপতি মো. রবিউল আলমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান নতুন প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান। প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও পারিবারিক সহযোগিতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও দক্ষতাকে সমাজের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker