সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সেলফি পরিবহনের চাপায় মানিকগঞ্জে হিজড়া সম্প্রদায়ের বর্ষার মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার

​নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশের জাগির ব্রিজের পশ্চিম পাশে বাসের চাপায় বর্ষা (৪২) নামের হিজড়া সম্প্রদায়ের এক সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেলফি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

​স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বর্ষা মহাসড়ক পার হওয়ার সময় মানিকগঞ্জগামী সেলফি পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পিষে দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম মাতুব্বার জানান, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে মহাসড়ক থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।”
​তিনি আরও জানান, এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুর্ঘটনাকবলিত এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে তা স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker