সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সাটুরিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার

​নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি

​মানিকগঞ্জের সাটুরিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর (সোমবার) সকালে উপজেলা প্রশাসন, সাটুরিয়ার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকালে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
​পরবর্তীতে বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “একটি উন্নত, সমৃদ্ধ ও আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা কেবল শ্রেণিকক্ষে পাঠদান করেন না, বরং শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলেন। পরিবর্তনশীল ও প্রযুক্তিনির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। উপজেলা প্রশাসন শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।”
​আলোচনা সভায় অন্যান্য বক্তারাও শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা এবং জাতি গঠনে শিক্ষকদের অনন্য অবদানের কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এ সময় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker