সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় নারী নিহত: বাস জব্দ, চালক আটক

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার

​নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার দ্বিতীয় গোলড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।

​সোমবার (৫ অক্টোবর) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
​নিহত আনোয়ারা বেগম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ বালির চর গ্রামের মীর হোসেনের স্ত্রী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সদরের দ্বিতীয় গোলড়া এলাকায় ‘নীলাচল’ পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় সড়ক পার হতে যাওয়া আনোয়ারা বেগমকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

​দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ সেলিম মাতুব্বার জানান, ঘাতক বাসটি জব্দসহ চালককে আটক করে থানায় রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker