সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি: দৌলতপুরে ৩ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৩১ বার

মোঃ শাহ আলম ​, স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জের দৌলতপুর বাজার এলাকায় ওষুধে অনিয়ম প্রতিরোধে যৌথ অভিযান চালিয়ে তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিবার্হী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা।

​ ৫ অক্টোবর (সোমবার) উপজেলা প্রশাসন ও জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের যৌথ উদ্যোগে দৌলতপুর বাজারের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান সূত্রে জানা যায়, বাজারের ওষুধ দোকানগুলোতে তদারককালে মোদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে “ওষুধ ও কসমেটিক আইন ২০২৩”-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় অভিযুক্ত ৩টি ফার্মেসিকে মোট ১৭,০০০/- (সতেরো হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

​অভিযান পরিচালনাকারী উপজেলা নিবার্হী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ও বাজারে মানসম্মত ওষুধ নিশ্চিত করতে এ ধরনের তদারকি এবং অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker