সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

মানিকগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় পথচারী নারী নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার

​নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি

মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় সোনাই বেগম (২৫) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন।

​মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে মহাসড়কের জাগীর নামক স্থানে এসিআই মোটরস লিমিটেডের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত সোনাই বেগম মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকার সোনামিয়ার মেয়ে এবং শামীম হোসেনের স্ত্রী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা অভিমুখী একটি অজ্ঞাত গাড়ি দ্রুত ও বেপরোয়া গতিতে সোনাই বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

​গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম মাতুব্বার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর ঘাতক গাড়ি ও এর চালক পালিয়ে গেছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker