সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

দৌলতপুরে সাজাপ্রাপ্ত আসামি সহ ৫ জন গ্রেফতার ,মাদক ব্যবসায়ী ৩ জনের কারাদণ্ড

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২২১ বার

মোঃ শাহ আলম, ষ্টাফ রিপোটার:
​মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

​ শুক্রবার (৯ অক্টোবর) পরিচালিত এই বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ ৪ জন এবং পরোয়ানাভুক্ত ১ সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান পরিচালনাকালে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় আরও তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার মাধ্যমে মাদক সেবনরত ৩ জনকে ১ বছর করে কারাদণ্ড ও ১০০ শত টাকা জরিমানা করেছেন।

​গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ জন আগে থেকেই সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। ফলে মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ৩ জন, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ১ জন এবং ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ১ জনসহ মোট ৫ জন আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker