সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

ভালো ফলের পাশাপাশি মানবিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ার তাগিদ খাদ্যমন্ত্রীর

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১০০ বার

​নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি


শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল ও সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নীতি-নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি। তিনি বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল বইয়ের জ্ঞান অর্জন নয়; বরং মেধা, দক্ষতা ও মূল্যবোধের সমন্বয়ে দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।
​শুক্রবার সকালে মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বর্ণিল নাচ, গান, ফ্যাশন শো ও আলোচনাসভার আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের সৎ, দক্ষ ও মানবিক গুণসম্পন্ন করতে হবে। শিক্ষাকে চিন্তার বিকাশ, বিবেক ও দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে।”
​বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি আধুনিক প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করা জরুরি। স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নে সততা ও পরিশ্রমের বিকল্প নেই।
​প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।
​অন্যান্যের মধ্যে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান, জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান বিশ্বাস, যুগ্ম সম্পাদক রিপন আনছারী এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মিনহাজ মিয়াসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
​সংস্কৃতিক অনুষ্ঠান ও মনোহরী পরিবেশনার মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষাবর্ষে তাদের স্বাগত জানিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker