মোঃ শাহ আলম,ষ্টাফ রিপোটার:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৪৩টি পূজা মণ্ডপে সরকারিভাবে বরাদ্দকৃত চালের জি.ও. (ভি.ও) বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মহসিন উল হাসান ।
এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনও সিলভিয়া স্নিগ্ধা বলেন, “সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল ধর্মের মানুষের উৎসব নির্বিঘ্নে পালনের জন্য কাজ করছে। দুর্গাপূজা যাতে সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপের জন্য এই সহায়তা প্রদান করা হলো। প্রশাসনের পক্ষ থেকে পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
পূজা কমিটির নেতারা সরকারের এই সহায়তার জন্য প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।