মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ (০৮ অক্টোবর – ২৯ অক্টোবর) বাস্তবায়নে যমুনা নদীতে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
আজ ১২ অক্টোবর (সোমবার) উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সহায়তায় এ মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।
অভিযানকালে নদী থেকে মৎস্য সম্পদ ধ্বংসকারী আনুমানিক ৩৫,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় ৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জালের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
পরে উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এই সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। মা ইলিশ রক্ষায় এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে যমুনা নদীতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।