সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সাটুরিয়ায় ফার্মেসিতে মোবাইল কোর্ট: ৭ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার

​সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিভিন্ন ওষুধ ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

​ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’ লঙ্ঘনের দায়ে মোট ৭টি মামলায় এই জরিমানা আদায় করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফার্মেসিগুলোতে অনিয়ম প্রতিরোধ, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রি বন্ধ এবং নিয়মমাফিক সেবা নিশ্চিতের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। অভিযানকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ৭টি পৃথক মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং ফার্মেসিগুলোতে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে আমরা নিয়মিত তদারকি করছি। মেয়াদোত্তীর্ণ বা অবৈধ ওষুধ বিক্রি করে জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​অভিযানকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্মাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker