সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সাটুরিয়ায় ৩১ হাজার ছাগলকে বিনামূল পিপিআর টিকা দেওয়া হচ্ছে

  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার

​সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গবাদিপশুর মারাত্মক সংক্রামক ‘পিপিআর’ (PESTE DES PETITS RUMINANTS) রোগ প্রতিরোধে চতুর্থ ধাপে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। ১ অক্টোবর থেকে উপজেলার ৯টি ইউনিয়নে একযোগে এ কার্যক্রম শুরু হয়, যা চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।

​উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় উপজেলার নিবন্ধিত ও তালিকাভুক্ত মোট ৩১ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর প্রতিষেধক টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোপূর্বে টিকাদান থেকে বাদ পড়া ছাগলগুলোকে প্রাধান্য দিয়ে এ দফায় টিকা দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জিত না হলে কিংবা খামারিদের চাহিদার ওপর ভিত্তি করে টিকাদানের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

​মাঠপর্যায়ে প্রাণিসম্পদ দপ্তরের টিকাদান কর্মী ও প্রতিনিধিরা ৯টি ইউনিয়নের প্রতিটি গ্রাম ও খামারে ঘুরে ঘুরে ছাগলকে টিকা প্রদান করছেন। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ও খামার ব্যবস্থাপনায় খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

​সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.তানজিলা ফেরদৌসী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পিপিআর ছাগলের জন্য একটি অত্যন্ত মারাত্মক ও মারণব্যাধি। সময়মতো টিকা দিলে এ রোগ সম্পূর্ণ প্রতিরোধ সম্ভব। সাটুরিয়ায় চতুর্থবারের মতো এই বাদ পড়া ছাগলদের টিকাদান কার্যক্রম চলছে। আমাদের লক্ষ্যমাত্রা ৩১ হাজার হলেও স্থানীয় খামারিদের চাহিদার স্বার্থে প্রয়োজনে টিকাদানের সময়সীমা আরও বৃদ্ধি করা হবে, যাতে কোনো ছাগল টিকা দেওয়া থেকে বাদ না পড়ে।”

​স্থানীয় খামারি ও ছাগল পালনকারীরা প্রাণিসম্পদ দপ্তরের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সময়মতো বিনামূল্যে পিপিআর টিকা পাওয়ার ফলে এলাকাটিতে ছাগল মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker