মোঃ শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে অ্যাডভেন্টিস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিলিফ এজেন্সি (এড্রা) বাংলাদেশের উদ্যোগে ৫৫টি দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে রিং-স্ল্যাব ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দৌলতপুরের সমেতপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা। এ সময় তিনি সুবিধাভোগী নারীদের হাতে ল্যাট্রিন সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘বিল্ডিং রেজিলিয়েন্ট কমিউনিটিজ প্রজেক্ট- দৌলতপুর’-এর প্রকল্প ব্যবস্থাপক বিতা বড়ুয়া।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৌলতপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, প্রজেক্ট সুপারভাইজার তন্ময় রায়, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) ঝরনা বেগম ও জীবন নাহার, কমিউনিটি ওয়ার্কার (সিডাব্লিউ) মহারানী রবিদাস, প্রিয়াঙ্কা ইসলাম ও রাবেয়া বসরি, শিরিন আক্তার, স্বপ্না আক্তার এবং ক্যাশিয়ার সজীব মিনজী প্রমুখ।
আয়োজকরা জানান, ‘Water for All’, ‘ADRA Sweden’ এবং ‘SIDA’-এর সার্বিক অর্থায়নে এবং এড্রা বাংলাদেশের বাস্তবায়নে স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকরণে এই সহায়তা প্রদান করা হয়।