সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

মানিকগঞ্জে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১০৫ বার

​নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো সেপ্টেম্বর/২৬ মাসের মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা লাভ করেছেন সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সাটুরিয়া থানার ওসির হাতে এই সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন মানিকগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।
​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পর্যালোচিত সময়ে ওসি মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে সাটুরিয়া থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক সাফল্য অর্জন করে। তাঁর উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে— ৭৩টি আদালতের ওয়ারেন্ট (পরোয়ানা) তামিল এবং বিভিন্ন নিয়মিত মামলায় ৪২ জন আসামিকে গ্রেফতার। এছাড়া ২০টি গুরুত্বপূর্ণ মামলা সফলভাবে নিষ্পত্তি, ৮টি নন-এফআইআর প্রসিকিউশন দাখিল, ৮৩টি বি-রোল ইস্যু এবং ৪৫ বার অস্ত্র (বন্দুক) চেকিং সম্পন্ন করা হয়।
​একই সময়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পরিচালিত অভিযানে ১১৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৫০ গ্রাম গাঁজা এবং ১৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯ হাজার ৫০০ টাকা।
​পুলিশি তৎপরতায় ২২ লাখ টাকা মূল্যের ১টি মিনি ট্রাক, আড়াই লাখ টাকা মূল্যের ১টি থ্রি-হুইলার সিএনজি, চোরাই হওয়া ৭টি মোবাইল ফোন এবং অপরাধীদের কবল থেকে ২ জন ভিকটিমকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।
​পুরস্কার গ্রহণের পর সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন এক প্রতিক্রিয়ায় জানান, “এই অর্জন পুরো সাটুরিয়া থানা পুলিশের টিমওয়ার্কের ফল। পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনা ও স্থানীয় জনগণের সহযোগিতায় সাটুরিয়াকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker