সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

অধিক মূল্যে ও নিয়ম বহির্ভূত সার বিক্রির দায়ে দৌলতপুরে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা, লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২০১ বার

​মোঃ শাহ আলম,দৌলতপুর ( মানিকগঞ্জ):

মানিকগঞ্জের দৌলতপুরে নিয়ম বহির্ভূতভাবে অন্য জেলার ক্রেতার কাছে অধিক মূল্যে সার বিক্রির দায়ে হাবিবুর রহমান নামে এক সাব-ডিলারকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উদ্ধারকৃত ১১ বস্তা সার স্পটে কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে এবং অভিযুক্ত ডিলারের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

​দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান দৌলতপুর বাজারের ‘মেসার্স দীপু ট্রেডার্স’-এর সাব-ডিলার।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

​স্থানীয় ও ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইল জেলা থেকে আসা এক ক্রেতা দৌলতপুর বাজারের সাব-ডিলার হাবিবুর রহমানের দোকান থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১১ বস্তা সার ক্রয় করেন। সার নিয়ে যাওয়ার পথে ‘সমেতপুর’ এলাকায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান এবং অভিযুক্ত সাব-ডিলার তার অপরাধ স্বীকার করেন।

​পরবর্তীতে নিয়ম বহির্ভূতভাবে অন্য জেলার লোকের নিকট সার বিক্রি ও অধিক মূল্য নেওয়ার অপরাধে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আটককৃত ১১ বস্তা সার তাৎক্ষণিকভাবে উপস্থিত কৃষকদের নিকট ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।

​উল্লেখ্য, ঘটনার মাত্র একদিন আগেই উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সভাপতিত্বে দৌলতপুরের সকল ডিলার ও সাব-ডিলারদের নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ডিলারদের ইতঃপূর্বের নানা অনিয়ম ও অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ভবিষ্যতে সার নিয়ে যেকোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

​এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস বলেন -উপজেলা প্রশাসনের নির্দেশনার মাত্র একদিনের মাথায় এ ধরনের অপরাধ কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন সচেতন মহল। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করে জানান, ভবিষ্যতে যেকোনো ডিলার বা সাব-ডিলার সার নিয়ে এ ধরনের অনিয়মে জড়ালে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker