সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

দৌলতপুরে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১০২ বার

মো:শাহ আলম ,স্টাফ রিপোটার :

মানিকগঞ্জের দৌলতপুরে দৈনিক কালবেলা পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় দৌলতপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মামুন মিয়া পলাশ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. আমিনুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শাহ আলম, সহ-সভাপতি মো. নুরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মো. জহির মাহমুদ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. মিজানুর রহমান, সদস্য এসকে রাসেল ও মো. কাউসার আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে দৈনিক কালবেলা পত্রিকার দৌলতপুর প্রতিনিধি মো. আব্দুল আল মামুন বলেন, “মাত্র ৪ বছরে কালবেলা বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। কালবেলা গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করে যাচ্ছে। দৌলতপুর প্রেসক্লাবের সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ।”

আলোচনা শেষে কেক কেটে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker