সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সাটুরিয়ায় ৭০ খামারির মাঝে ভেড়া ও ছাগল বিতরণ: চরাঞ্চলে নতুন আশার আলো

  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার

​নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি

মানিকগঞ্জের সাটুরিয়ায় চরাঞ্চলের প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিরাপদ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ৭০ জন সুফলভোগী খামারির মাঝে বিনামূল্যে ১২০টি ভেড়া, ৬০টি ছাগল ও প্রয়োজনীয় পশুখাদ্য বিতরণ করা হয়েছে।
​‘ঢাকা বিভাগীয় নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় শনিবার (১৭ অক্টোবর) সকালে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব গবাদিপশু তুলে দেওয়া হয়।

​উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী উপস্থিত থেকে সুফল ভোগীদের মাঝে বিতরণ করেন।
​
​অনুষ্ঠানে আরও জানানো হয়, সাটুরিয়া উপজেলায় চরাঞ্চলের উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রায় চার হাজার খামারিকে এই প্রকল্পের আওতাভুক্ত করে পর্যায়ক্রমে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে।

​সরকারি সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় সুফলভোগীরা। বিনামূল্যে তিনটি ভেড়া পেয়ে চর তিল্লি গ্রামের খামারি জরিনা বেগম বলেন, “আমাদের অভাবের সংসারে এই ভেড়াগুলো বড় সম্পদ। এগুলো লালন-পালন করে বাড়িয়ে বিক্রি করতে পারলে সংসারে স্বচ্ছলতা ফিরবে।” একই অনুভূতির কথা জানান দুটি ছাগল পাওয়া তিল্লির চরের ইয়াকুব আলী।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী বলেন, “চরাঞ্চলের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন এবং তাদের প্রোটিন বা আমিষের ঘাটতি মেটাতে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। গবাদিপশু পালনের মাধ্যমে চরাঞ্চলের মানুষ যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সে লক্ষ্যেই বিনামূল্যে ভেড়া, ছাগল ও খাদ্য দেওয়া হচ্ছে। শুধু বিতরণেই সীমাবদ্ধ না থেকে খামারিদের যেকোনো চিকিৎসাসেবা ও পরামর্শে প্রাণিসম্পদ দপ্তর সবসময় পাশে থাকবে।” তিনি সুফলভোগীদের দেওয়া ভেড়া ও ছাগলগুলো সঠিক পরিচর্যার মাধ্যমে সম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

​বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. খোকন হোসেন এবং দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি প্রকৌশলী লুৎফর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker