সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সারে অনিয়ম প্রমাণিত হলেই বাতিল ডিলারশিপ

  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৭৭ বার

নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি

সার বিতরণে অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ তাৎক্ষণিক বাতিল করা হবে বলে ঘোষণা দিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সার ডিলারদের চুক্তি ও অঙ্গীকারনামা স্বাক্ষর এবং সার উত্তোলন, মজুত ও বিতরণ ব্যবস্থাপনাবিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সভায় জেলা প্রশাসক বলেন, কৃষকদের কাছে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে হবে। সার উত্তোলন, মজুত ও বিতরণে নিয়মকানুনের ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না। অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ তাৎক্ষণিক বাতিল করা হবে। সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ সদ্য নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে চুক্তি ও অঙ্গীকারনামা স্বাক্ষর করেন এবং সার ব্যবস্থাপনা-সংক্রান্ত নিয়মকানুন তুলে ধরেন। এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মজিবুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার ও আসাদুজ্জামান খান দোলন, জেলা সার সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শামীম এবং মানিকগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিহির বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker