মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের দৌলতপুরে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার রূপ ও ঐতিহ্য ফিরিয়ে আনতে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো লাঠি খেলা।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার কলিয়া ইউনিয়নের ‘পাঁচ কলিয়া ঈদগাহ মাঠে’ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এই মনমুগ্ধকর লাঠি খেলার আয়োজন করা হয়।
গ্রাম বাংলার প্রাচীন এই বিনোদন উপভোগ করতে বিকেল থেকেই বিভিন্ন বয়সের হাজারো মানুষ ঈদগাহ মাঠে ভিড় জমান। ঢাক-ঢোল ও কাশর ঘণ্টার তালে তালে লাঠিয়ালদের কসরত এবং রণকৌশল উপস্থিত দর্শক-শ্রোতাদের বিমোহিত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন।
বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
মোঃ ফেরদৌস রহমান, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, মানিকগঞ্জ জেলা বিএনপি ও যুগ্ম-সাধারণ সম্পাদক, দৌলতপুর উপজেলা বিএনপি।
ইঞ্জিঃ রবিজ্জল হোসাইন, যুগ্ম-আহ্বায়ক, দৌলতপুর উপজেলা যুবদল।
রবিন আহমেদ সামান, যুগ্ম-আহ্বায়ক, দৌলতপুর উপজেলা যুবদল।
মাহফুজুর রহমান তারা, সদস্য, দৌলতপুর উপজেলা যুবদল।
সাজ্জাদুল ইসলাম সজীব, যুগ্ম-আহ্বায়ক, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
আঃ রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক, কলিয়া ইউনিয়ন বিএনপি।
মোঃ বাবুল হোসেন, যুগ্ম-আহ্বায়ক, কলিয়া ইউনিয়ন বিএনপি।
মোঃ আসাদুজ্জামান আনন্দ, সদস্য, কলিয়া ইউনিয়ন যুবদল।
এছাড়াও আয়োজনে সার্বিক সহায়তায় ছিলেন কলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূরু এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলা শেষে অতিথি ও আয়োজকরা জানান, গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাগুলো আমাদের সংস্কৃতির অনন্য অংশ। তরুণ সমাজকে ডিজিটাল আসক্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এবং গ্রামীণ সংস্কৃতি পুনরুজ্জীবিত করতে এই ধরনের খেলাধুলার আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে।