সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

মানিকগঞ্জের হরিরামপুরে বাজারে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩০ বার

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুনে মিন্টু দত্ত নামে এক ডিজেল ও পেট্রোল বিক্রেতা গুরুতর দগ্ধ হয়েছেন।তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আন্ধারমানিক বাজারের একটি ডিজেল ও পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, বাজারের বিল্টু দত্ত ও মিন্টু দত্তের ডিজেল ও পেট্রোলের দোকানে ড্রামে জ্বালানি ভর্তি করার সময় হঠাৎ আগুন লাগে। পরে আগুন দ্রুত পাশের একটি হোটেলের গ্যাস সিলিন্ডার এবং গ্যাস সিলিন্ডারের দোকানে ছড়িয়ে পড়ে। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের সময় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে ব্যবসায়ী ও ক্রেতারা ছোটাছুটি শুরু করেন।
স্থানীয় হোটেল মালিক সুজন সরকার বলেন, “হঠাৎ পাশের দোকানে আগুন লাগে। পরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে দেখি চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে। কিছু বুঝে ওঠার আগেই আমারসহ কয়েকটি দোকান আগুনে পুড়ে যায়।”
অগ্নিকাণ্ডে মিন্টু দত্ত নামে এক ডিজেল ও পেট্রোল বিক্রেতা গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
গ্যাস সিলিন্ডার বিক্রেতা ইমদাদুল বলেন, “পেট্রোলের দোকান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের হরিরামপুর স্টেশনের দুটি এবং আরিচা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার বনিক সমিতির সভাপতি, ফরিদুর রহমান বলেন, ২০-২৫ টি থেকে ৩০ টি দোকান পুড়ে গেছে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয় এবং প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অনেকেরই দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker