মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি ২০২৬: দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজে নজিরবিহীন বিপর্যয়, পাস মাত্র ১৩.৫৪ শতাংশ ঘিওরে মোবাইল কোর্টে ৪টি ফার্মেসিকে ২১ হাজার টাকা জরিমানা সাটুরিয়ায় ওজনে কারচুপি ও অনিয়ম: ‘নিউ মঙ্গল বেকারি’কে ৩৫ হাজার টাকা জরিমানা মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার

মানিকগঞ্জের পার্শ্ববর্তী ঢাকার ধামরাইয়ে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।  বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের পার্শ্ববর্তী ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​দুর্ঘটনায় নিহতরা হলেন—জাকারিয়া (১৩) ও আখি আক্তার (২৫)। নিহত অপরজন সিএনজি চালক জুয়েল (৪০), এদের সকলেরই বাড়ি টাঙ্গাইল জেলায়।

​অন্যদিকে দুর্ঘটনায় আহতরা হলেন—লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫)। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়,বৃহস্পতিবার  বিকেলে ধামরাইয়ের পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় একটি যাত্রীবোঝাই সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের জোরালো সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজি চালক জুয়েল (৪০) নিহত হয়। দুই জনকে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাদের মৃত্যু ঘোষণা করেন।

​নিহত আখি আক্তারের বাবা আহত আবুল হোসেন জানান, সিএনজিটিতে চালকসহ মোট সাতজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার তীব্রতায় তিনজন প্রাণ হারালেও সাদিয়া নামে ৬ বছরের একটি শিশু কোনো আঘাত না পেয়ে অলৌকিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছে।

​খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ উদ্ধার কাজ পরিচালনা করে।সাটুরিয়া  থানা পুলিশ জানায়, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনাজনিত আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker