মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি ২০২৬: দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজে নজিরবিহীন বিপর্যয়, পাস মাত্র ১৩.৫৪ শতাংশ ঘিওরে মোবাইল কোর্টে ৪টি ফার্মেসিকে ২১ হাজার টাকা জরিমানা সাটুরিয়ায় ওজনে কারচুপি ও অনিয়ম: ‘নিউ মঙ্গল বেকারি’কে ৩৫ হাজার টাকা জরিমানা মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধলেশ্বরীতে আভিযান: সাড়ে ৮ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৯ বার

​নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ১১৩টি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা।
​উপজেলা প্রশাসন ও মৎস্য দফতর সূত্রে জানা যায়, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ধলেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্টে অসাধু জেলেদের পেতে রাখা জালের বিরুদ্ধে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নদী থেকে ১১৩টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে নদীর তীরবর্তী স্থানে প্রকাশ্যে আগুন দিয়ে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
​অভিযানকালে সাটুরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজির ফারজিন, স্থানীয় মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাটুরিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।
​সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম জানান, নদী ও জলাশয়ে মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker